চরম আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে নেত্রকোণায় যুবদলের বিক্ষোভ মিছিল 

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে নেত্রকোণায় যুবদলের বিক্ষোভ
সারাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও অন্তর্বর্তী সরকারের ‘নির্লিপ্ততার’ প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেত্রকোণা জেলা শাখা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১২টার দিকে জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতারা ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ে জড়ো হন। পরে একত্রিত হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন তারা।
এসময় জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপনের নেতৃত্বে সরকারি কলেজের সামনে থেকে একটি মিছিল বের হয়। একই সময়ে কুড়পার ও কোর্ট স্টেশন এলাকা থেকে পৃথক মিছিল নিয়ে আসেন সাবেক সিনিয়র সহ-সভাপতি ওয়ারেছ উদ্দিন ফারাস, যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম কমল এবং সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রণি।
সাতপাই লেভেল ক্রসিং বাজার থেকেও একটি মিছিল বের হয়, যার নেতৃত্বে ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক হাসনাত হাসান সৈকত।সবগুলো মিছিল শেষে জেলা প্রেসক্লাব ও দলীয় কার্যালয়ের সামনে পৃথক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, ৫ আগস্টের পর থেকে স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর আস্ফালন বেড়ে গেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে যারা, তারা দেশ ও জনগণের শত্রু।
তারা আরও অভিযোগ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগলেও অন্তর্বর্তী সরকার উদাসীন ভূমিকা পালন করছে। বক্তারা এই ‘নীরবতা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

নির্মানের ৫ দিন না যেতেই হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের পিচ

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দুর্গাপুর ইউনিয়নের চারিয়া মাসকান্দা থেকে মাকড়াইল বাজার পর্যন্ত নির্মিত হচ্ছে গুরুতপূর্ণ এই সড়কটি। সড়কে অন্যান্য কাজ শেষ হওয়ার পরেই চলমান ছিলো পিচ ঢালাইয়ের কাজ। পাঁচদিন হয় শেষ হয়েছে পিচ ঢালাইয়ের কাজ। এরই মধ্যে হাতের টানেই উঠে যাচ্ছে রাস্তার পিচ। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় স¤প্রতি সংস্কার […]