Channel 21,এর গাজীপুর ব্যুরো প্রধান হিসেবে নিয়োগ পাওয়ায় সংবর্ধনা ও শুভেচ্ছা।

Share the post
মোঃ আলমগীর হোসাইন, গাজীপুর প্রতিনিধিঃকোনাবাড়ী থানা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ জুলফিকার আলী জুয়েল সম্প্রতি Channel 21,জনপ্রিয়  আই’পি টেলিভিশন  এর গাজীপুর ব্যুরো প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ গাজীপুরের সাংবাদিকতা অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমরা আশাবাদী।
মোঃ জুলফিকার আলী জুয়েল দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের নানা সমস্যা তুলে ধরেছেন। তাঁর লেখনী এবং প্রতিবেদন সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করেছে। নতুন দায়িত্বে তিনি আরও সফল হবেন এবং গণমাধ্যমের সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করবেন—এটাই আমাদের প্রত্যাশা।
এই অর্জনের বিষয়ে জানতে চাইলে মোঃ জুলফিকার আলী জুয়েল বলেন, আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত আনন্দিত, Channel 21 পরিবার, কোনাবাড়ী থানা প্রেসক্লাবের সকল সদস্য, গাজীপুরের সকল স্তরের সহকর্মী সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তার এই সফলতা আমাদের কোনাবাড়ী থানা প্রেসক্লাবের সকলের জন্য অত্যন্ত আনন্দের উল্লেখ করে কোনাবাড়ী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম রবিউল ইসলাম বলেন, যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে দায়িত্ব প্রদান করার জন্য Channel 21, এর সকল নীতি নির্ধারকদের কোনাবাড়ী থানা প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা রইল।
কোনাবাড়ী থানা প্রেসক্লাব ও গাজীপুরের সাংবাদিক মহল তাঁর এ অর্জনে গর্বিত। আমরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আরও সাফল্য কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

 গাজীপুর বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০

Share the post

Share the postমোঃ মাহবুবর রহমান প্রতিনিধিঃ গাজীপুর জেলার কোনাবাড়ী মেট্রো এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে অন্তত ২০ যাত্রী। রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ১৮:৩৫মিনিটের সময় যাত্রীবাহী বেপরোয়া গতির তাকওয়া বাস ও ইঞ্জিন বিকল মালবাহী ট্রাক দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছনে থেকে সজোড়ে ধাক্কায় এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, […]

সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে পিটিয়ে আঙুল ভেঙে দিলো—অভিযুক্ত রিয়াজ মেম্বার

Share the post

Share the postমোঃ মাহবুবুর রহমান সোহেল কালিয়াকৈর গাজীপুর :গাজীপুরের কোনাবাড়ীতে যেন আরেকটি অন্ধকার অধ্যায়ের জন্ম হলো। সত্য প্রকাশের ‘অপরাধে’ সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছেন দৈনিক কালবেলার সাহসী সাংবাদিক মোহাম্মদ মানিক মিয়া।ভুক্তভোগীর অভিযোগ, একটি সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনপ্রতিনিধি রিয়াজ মেম্বার তাকে কৌশলে বাসা থেকে ডেকে নেন। এরপর পরিবারের স্বজনদের সামনেই তার ওপর […]