চরভদ্রাসনে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, তরল খাবারের পরামর্শ চিকিৎসকের

Share the post
ফরিদপুর জেলা প্রতিনিধি-ফরিদপুরের চরভদ্রাসনে  চলছে তীব্র তাপদাহ এতে করে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। তীব্র গরম থেকে বাঁচতে কেউবা টিউবওয়েল বা শ্যালো মেশিনে ঘন ঘন গোসল করছেন কেউবা খাচ্ছেন আখের রস। তবে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানিয়েছেন তীব্র এই গরম থেকে পরিত্রাণে রঙিন কাপড় পড়া থেকে বিরত থাকা সহ ফলের রস বা তরল জাতীয় খাদ্য বেশি বেশি খাইতে হবে।
আজ শনিবার  গ্ৰাম অঞ্চলে গিয়ে চোখে পড়লো অনেকেই বড় গাছের ছায়ার তলে বসে গল্প গুজবে মেতে বিশ্রামে আছেন। একটু দুরে চোখে পড়লো এক পথচারী শ্যালো মেশিনের পানিতে চোখ মুখ ধুয়ে ফেলছেন আরেকজন পানিতে গোসল করছেন কিছুটা প্রশান্তির আসায়। যদিও আবহাওয়া অধিদপ্তরের ওয়েব সাইটের মাধ্যমে জানা গেছে এই তাপদাহ বেশ কিছু দিন  পর্যন্ত চলমান থাকবে এসময় কালে হয়তবা বৃদ্ধিও পেতে পারে তাপমাত্রা। সেই সাথে দেখা মিলতেও পারে বৃষ্টির।
শনিবার  চরভদ্রাসনে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। তীব্র গরমে মানুষের পাশাপাশি প্রাণিকুলও অস্থির।
এ বিষয়ে  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা জনাব ডাঃহাফিজুর রহমান বলেন, তীব্র তাপদাহের ফলে মানব দেহে শ্বাসকষ্ট, গা ঘেমে যাওয়া, মাথাব্যথা, শরীরে জ্বালাপোড়া, পানি তৃষ্ণা বেড়ে যাওয়া সেই সাথে প্রেসার কমে আসবে, শক্তি কমে যাবে জনজীবন অতিষ্ট হয়ে পড়বে।
তিনি আরো বলেন, এ সমস্ত নিরাময়ে প্রচুর পরিমাণ তরল খাদ্য ফলের রস, ফলের জুস, ডাবের পানি ও ছায়াযুক্ত জায়গায় অবস্থান সেই সাথে রঙিন পোশাক পরিধান না করার পরামর্শ তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ফরিদপুরের ভাঙ্গায় আগুনে পুড়ল তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন: ৩৬টি ছাগলের মৃত্যু, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘আরগোসি ভিলেজ’ নামে একটি সমন্বিত কৃষি খামার ভস্মীভূত হয়েছে। গত ২৫ মার্চ দিবাগত রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের দেওয়া আগুনে খামারের ৩৬টি ছাগল পুড়ে মারা গেছে, যার মধ্যে অধিকাংশ ছিল গর্ভবতী। এতে খামারটির প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন উদ্যোক্তারা। স্থানীয় […]

ফরিদপুরের ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফে ঈদুল ফিতরের জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন 

Share the post

Share the postমোঃ আমির হোসেন: ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী ও খ্যাতনামা চন্দ্রপাড়া পাক দরবার শরীফ আবারও প্রস্তুত পবিত্র ঈদুল ফিতরের জামাত আয়োজনের জন্য। প্রতি বছরের মতো এবারও এই দরবার শরীফকে ঘিরে সৃষ্টি হয়েছে এক অনন্য ধর্মীয় আবহ, যেখানে মিলিত হবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য মুরিদ, ভক্ত ও জাকেরান। ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, চাঁদ […]