আ.ই.ই.বি. চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে শীতার্ত দু:স্থ ও গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Share the post

প্রেস বিজ্ঞপ্তি ।। চট্টগ্রাম

প্রতি বছরের ন্যায় এবছরও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে শীতার্ত দু:স্থ ও গরীব রোগীদের মাঝে চারশতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়। এর অংশ হিসেবে ২২ জানুয়ারি, ২০২২ তারিখ, শনিবার নগরীর সদরঘাটের কবি নজরুল ইসলাম সড়কে অবস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইউনুস মিয়া মাতৃসদনে শীতবস্ত্র বিতরণ করা হয়।

কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী এস এম শহিদুল আলমও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই শীতবস্ত্র বিতরণকালে কেন্দ্রের চেয়ারম্যান বলেন, আইইবি, চট্টগ্রাম কেন্দ্র তার সামাজিক কর্মকান্ডের অংশ হিসেবে সর্বদা নগরীর দুঃস্থ মানুষের পাশে ছিল এবং থাকবে। তিনি জানান, শীতার্তদের কম্বল বিতরণ ছাড়াও আইইবি, চট্টগ্রাম কেন্দ্র বহুবিধ সামাজিক দায়িত্ব পালন করে থাকে।

চট্টগ্রাম শহরের দেওয়ানবাজার, এনায়েতবাজার গোয়ালপাড়া এবং বোয়ালখালী, হাটহাজারী, রাউজানসহ বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝেও আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]