৮ দাবিতে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান ধর্মঘট

Share the post
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ, রেজিস্ট্রেশনপ্রাপ্ত মাদ্রাসাকে শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্তিকরণসহ ৮ দফা দাবি জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট।
এ দাবিতে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছে সংগঠনটি।এতে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় পাঁচ শতাধিক স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক এই অবস্থান ধর্মঘটে অংশ নিয়েছেন। ধর্মঘটে সভাপতিত্ব করেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান।May be an image of one or more people and people standing
তাদের দাবিগুলো হলো- স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা নীতিমালা-২০১৮ বাস্তবায়ন, মাদ্রাসা পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার, রেজিস্ট্রেশনপ্রাপ্ত মাদ্রাসাগুলোকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্তিকরণ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো মাদ্রাসাগুলোতেও উপবৃত্তির ব্যবস্থা করা, প্রাথমিক বিদ্যালয়ের মতো এখানেও একজন অফিস সহায়কের পদ সৃষ্টি করা, পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার ‘অটোপাশের’ প্রজ্ঞাপন জারি এবং স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার ডাটাবেজ চূড়ান্ত করা।
ধর্মঘটে বক্তব্য দেন- সংগঠনের সমন্বয়ক কাজী ফয়েজুর রহমান, সংগঠনের মুখপাত্র এসএম জয়নুল আবেদীন জেহাদী, সদস্য সচিব তাজুল ইসলাম ফরাজী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]