কাদের মিয়ারে গোনার টাইম নাই: কারন সে রাজাকার ফ্যামেলীর সন্তান-এমপি একরামুল করিম চৌধুরী।

Share the post
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ‘গোনার টাইম নাই’ সে রাজাকার ফ্যামেলীর সন্তান বলে তীর্যক মন্তব্য করেছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। তিনি বলেন, ‘আমি একজন মেম্বার অব পার্লামেন্ট। কাদের মিয়ারে গণার (গণনার) আমার টাইম নাই। হেতে যেরকম এমপি আমিও সেই রকম এমপি। এ কাদের সাহেব যে নিজের ভাইয়ের বিচার করতে পারে না, হেতে আবার মানুষের বিচার কিভাবে করবে?’
মঙ্গলবার নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের বাড়িতে এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে একরাম চৌধুরী বলেন, ‘আপনাদের গায়ের গন্ধ আমি পেয়েছি। আপনাদের থেকে কেউ আমাকে আলাদা করতে পারবে না। আগামী এক বছরের মধ্যে এই এলাকার সব রাস্তাঘাট পাকা করব। মানুষকে ভালবাসতে দলের প্রয়োজন হয় না। আমি আপনাদের মন থেকে ভালবাসি। আপনাদের কাছে একটা দাবি জানাচ্ছি, আমি মারা গেলে আপনারা সবাই আমার জানাযায় আসবেন। আপনাদের সকলের দোয়ায় আমি হয়তো জান্নাতে যেতে পারি।’
এসময় এমপি একরামুল করিম চৌধুরী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীনের বিরুদ্ধেও তীর্যক মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]