নাসিরনগরে নৌকা উল্টে স্কুলছাত্রের মৃত্যু

Share the post

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরে খেলার সময় নৌকা উল্টে ঋত্বিক বিশ্বাস (৯) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।বুধবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার ভলাকুট ইউনিয়নের কুঠই গ্রামে এ ঘটনা ঘটে।

ঋত্বিক বিশ্বাস বাঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং ওই গ্রামের নেপাল বিশ্বাসের ছেলে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক অগ্নিশ্বর মজুমদার জানান, বাড়িতে গিয়ে ওই শিক্ষার্থীর লাশ দেখে এসেছেন তিনি।
স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, ঋত্বিকের বাড়ির পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। পুকুরে থাকা একটি নৌকায় খেলার সময় সেটি উল্টে পানিতে পড়ে যায় ঋত্বিক। তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]