জমি নিয়ে বিরোধের জেরে একজন নিহত

Share the post

শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শেখবর আলী (৪৫) না‌মে এক দিনমজুর নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন আরও দুইজন। বুধবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপ‌জেলার প‌শ্চিম হালুয়াহা‌টি এলাকায় এ ঘটনা ঘ‌টে। নিহত শেখবর ওই এলাকার মোফাজ্জল হকের ছে‌লে।

আহতরা হলেন, একই গ্রা‌মের মৃত জম‌শেদ আলীর ছে‌লে শরাফত আলী (৭০) ও মোফাজ্জলের ছে‌লে মাফুজ (৩০)। ঘটনার পর পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে হালুয়াহাটি গ্রামের জজ মিয়া, জিকু মিয়াদের সাথে শেখবরদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

বুধবার সন্ধ্যায় দেশীয় অস্ত্র নি‌য়ে জজ মিয়া, জিকু মিয়াসহ অনেকেই শেখবরদের উপর হামলা করে। এতে ঘটনাস্থলেই নিহত হন শেখবর আলী। আহত হন মাহফুজ ও শরাফত আলী।

পরে পুলিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে তিনজনকে আটক করে।

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. আব্দুস সোবহান আল সাঈদ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শেখবর আলীর মৃত্যু হয়। আহত শরাফত আলীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তি‌নি আরও ব‌লেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্রের আঘাতে শেখবর আলীর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে সঠিক তথ্য জানা যাবে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ বিষ‌য়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]