৬ নম্বর বাসের চাপায় চট্টগ্রামে মারা গেল রিক্সাযাত্রী

Share the post

চট্টগ্রাম সংবাদ: চট্টগ্রামের ডবলমুরিং থানার ইসলামিক ব্যাংক হাসপাতালের সামনে ৬ নম্বর বাসের চাপায় মো. আনোয়ার হোসেন (৬১) নামে এক রিক্সাযাত্রীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহত আনোয়ার হোসেন ডবলমুরিং থানার সুপারিপাড়া এলাকার মৃত আব্দুল গনির ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান। পূর্বকোণকে তিনি বলেন, সকাল আনুমানিক সাড়ে ছয়টার দিকে আনোয়ার হোসেন রিক্সায় করে আগ্রাবাদ-বিমানবন্দর সড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় ডবলমুরিং থানার ইসলামিক ব্যাংক হাসপাতাল এলাকায় পৌঁছালে ৬ নম্বর বাস আনোয়ারকে বহনকারী রিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ার হোসেনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে আনোয়ার রিক্সা করে কোথায় যাচ্ছিলেন তা জানতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে আশপাশের সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]