৫ আগস্ট ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে বিএনপির বিজয় র‍্যালি অনুষ্ঠিত

Share the post
মোঃরাশেদ খান,ভোলা: জুলাই মাসে সংঘটিত ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ও আওয়ামী ফ্যাসিবাদের পতনের প্রতীক হিসেবে ৫ আগস্ট ‘ছাত্র-জনতার বিজয় দিবস’ পালিত হয়েছে। এই উপলক্ষে
 দৌলতখান থানা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়।(মোঙ্গলবার) বিকেল ৪ টায়  স্থানীয় এলাকায় আয়োজিত র‍্যালিতে উপস্থিত ছিলেন থানা বিএনপির নেতাকর্মী, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ এলাকার সাধারণ মানুষ। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এক নবচেতনার সৃষ্টি করে।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের সময় সাধারণ ছাত্র ও জনগণের উপর পুলিশের নির্মম দমন-পীড়ন ও গুলিবর্ষণের বিরুদ্ধে আন্দোলনের সূত্র ধরে ৫ আগস্ট দেশব্যাপী ছাত্র-জনতার প্রতিরোধ গড়ে উঠে। সেই প্রতিরোধ আন্দোলনের মাধ্যমেই ফ্যাসিবাদী সরকারের পতনের সূচনা হয়—যা জনগণের বিজয়ে রূপ নেয়।
আয়োজকরা বলেন, এই দিনটি কেবল একটি প্রতীকী দিন নয়, এটি এক ঐতিহাসিক বিজয়ের স্মারক, যেখানে বাংলাদেশের ছাত্র-জনতা দেখিয়ে দিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তিই জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে।
র‍্যালিতে বক্তারা ৫ আগস্টকে জাতীয়ভাবে ছাত্র-জনতার বিজয় দিবস হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানান এবং দেশের ভবিষ্যৎ গঠনে তরুণ সমাজকে আরও সংগঠিত হওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]