৫ই আগস্ট আওয়ামী পতন ও ছাত্র-জনতার বর্ষপূর্তিতে আশুলিয়ায় বিএনপির বিজয় র‍্যালী

Share the post
মো: শাকিল শেখ,সাভার (ঢাকা): জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে সাভারের  আশুলিয়ায় বিজয় র‍্যালী করেছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
 দুপুরে (৫আগস্ট) বেলা ১২ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট এলাকা থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে একটি  র‍্যালী বের হয়ে গণস্বাস্থ্য হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়।
এসময় বিজয় র‍্যালিতে অংশগ্রহণ করেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, ঢাকা জেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক শরীফুল আলম,ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মন্ডল,ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আসাদুজ্জামান খান মোহন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, আশুলিয়া থানা কৃষক দলের সভাপতি পদপ্রার্থী আবুল হুসাইন মুন্সি, আশুলিয়া যুবদলের সভাপতি পদপ্রার্থী জাহিদ হাসান বিকাশ, থানা বিএনপির নাজির উদ্দীন,শাকিল আহমেদ,শ্রমিক দলের রবিউল ইসলাম।
 এছাড়াও আশুলিয়া থানা ছাত্রদলের আলহাজ্ব মাদবর,সানোয়ার হোসেন,রাশেদ ভুইয়া,রহমান হোসাইন রকি,তানজীল,নূরুল ইসলাম পলান, জিয়া মঞ্চের রিপন শিকদার, যুবদল নেতা হুমায়ুন কবির ও ইউনিয়ন ছাত্র দলের মিরাজ সরকার সহ অন্যান্য নেতাকর্মীরাও এই র‍্যালীতে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]