২০২৪-২৫ রোটাবর্ষের নবনির্বাচিত ডিআরআর হলেন রোটার‍্যাক্টর জাহেদ হোসাইন

Share the post

বিশ্বের সর্ববৃহৎ সেবামূলক সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল এর যুব সংগঠন রোটারেক্ট ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন ৩২৮২ বাংলাদেশের ২০২৪-২৫ রোটা বর্ষের ডিআরআর ঘোষণা করা হয়েছে। রোটারেক্ট ক্লাব অফ চিটাগাং সাউথের সাবেক সভাপতি রোটার‍্যাক্টর জাহেদ হোসাইন চৌধুরী ডিআরআর নির্বাচিত হয়েছেন।

গত ৩ জুন কুমিল্লার ফান টাউন হলে ১০ম রোটার‍্যাক্ট ডিস্ট্রিক্ট কনফারেন্স ইমাজিনেশনের দ্বিতীয় দিনে ডিস্ট্রিক্ট রোটারেক্ট রিপ্রেজেন্টেটিভ (ডিআরআর) নির্বাচন অনুষ্ঠিত হয় । এতে রোটার‍্যাক্ট পিপি জাহেদুল ইসলাম চৌধুরী ১৬৮ ভোটের মধ্যে ৯২ ভোট পেয়ে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোটারেক্ট ক্লাব অব চিটাগং এর সাবেক সভাপতি শফিকুল ইসলাম রিফাত পেয়েছেন ৭৬ ভোট। কনফারেন্সের সমাপনী পর্বে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রোটাঃ লুৎফর বারী চৌধুরী ও অন্যান্য কমিশনারগণ এবং জেলা গভর্নরের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়।

ফল ঘোষণা করার পর নবনির্বাচিত ডিআরআর ২০২৪-২৫ জনাব জাহেদুল ইসলাম চৌধুরী তার সময়ে তিনি পরাজিত প্রার্থীসহ সকল রোটারেক্টদেরকে নিয়ে করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। এই সময় নবনির্বাচিত ডিআরআর জাহেদ হোসাইন চৌধুরী কে নরসিংদীর বিভিন্ন রোটারেক্ট ক্লাব সহ ৩২৮২ এর বিভিন্ন ক্লাব থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]