১২ কোটি টাকার ইয়াবাসহ ১৪ জন আটক

Share the post

নগরের পতেঙ্গা এলাকায় সাগর পথে ইয়াবা পাচারকালে ১২ কোটি টাকা মূল্যের ৩ লাখ ৯৬ হাজার পিস ইয়াবাসহ ১২ জন রোহিঙ্গাসহ ১৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব-৭ এর সদরদফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।

হলেন- মো. মনির হোসেন (৪৫),  মো. আলম (৪১),  মো রফিক (২৯),  মো. ইয়াহিয়া (২৮), মো. দীল মোহাম্মদ (২৩),  মো. মজিবুর রহমান (১৯),  মো. আব্দুল মজিদ (২৮), মো. তারেক (১৯), মো. হোসেন (৪২), মো. বশির আহাম্মদ (২২), মো. মঞ্জুর আলম (১৯) ও মো. একরাম উল্লাহ।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ জানান, মাদক ব্যবসায়ী  ইয়াবা একটি বড় চালান কক্সবাজার থেকে সাগর পথে ফিশিং বোটে বহন করে খালাসের জন্য নগরের পতেঙ্গা এলাকায় দিকে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী নদী এলাকায় র‌্যাবের আভিযানিক তৎপরতা বৃদ্ধি করে। আজ বুধবার ভোর পৌনে ৩টার দিকে অভিযান পরিচালনা করলে একটি ফিশিং বোটের গতিবিধি সন্দেহজনক বোটটি তল্লাশি করে ১২ জন রোহিঙ্গাসহ ১৪ জনকে আটক করা হয়।

তিনি জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানোমতে বোটের ভেতর ৩টি ট্রাভেল ব্যাগে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৯৬ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ বোটটি জব্দ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দেওয়ার জন্য তারা দীর্ঘদিন যাবত মিয়ানমার খেকে সাগর পথ ব্যবহার করে ইয়াবা ট্যাবলেটের বড় বড় চালান বাংলাদেশে এনে পরবর্তীতে তা ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১২ কোটি টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এসব মাদক পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ জানান, বোটটির মালিক বাংলাদেশি। ১২ জন রোহিঙ্গাকে মাছ ধরার জন্য দৈনিক বেতনের ভিত্তিতে বোটটি রাখা হয়েছিল। দেশি ও বিদেশি গ্রুপ মিলিয়ে ইয়াবাগুলো আনা হয়েছে। বিভিন্ন গ্রুপ তাদের কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করত।সংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মেজর মুশফিক, মেজর নাছির, র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো.নুরুল আবছার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]