দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন ১১ নভেম্বর

Share the post

দেশে দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই দফায় ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর।আজ বুধবার নির্বাচন ভবনে কমিশন বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল এ তথ্য জানান।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, বর্তমান নির্বাচন কমিশনের ওপর আস্থা যদি না থাকতো তাহলে ভোটকেন্দ্রে উপচে পড়া ভিড় হতো না।রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে পরবর্তী নির্বাচন কমিশন গঠন চান সিইসি।

বুধবার নির্বাচন কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সিইসি বলেন, নির্বাচন কমিশনের ওপর আস্থা নেই রাজনৈতিক বক্তব্য।

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, রাশিয়ার ভোট অনেক উঁচুমানের। সেখানে ভোট নিয়ে কারো কোনো অভিযোগ নেই। তবে তথ্য প্রযুক্তির উন্নত ছাড়া আমাদের দেশে এটা বাস্তবায়ন করা সম্ভব না। এদিকে ২য় ধাপের ইউনিউন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ২য় ধাপের ৮৪৮টি ইউনিউন পরিষদের নির্বাচন ১১ নভেম্বর। এছাড়া সপ্তম ধাপের ১০টি পৌরসভার ও সিরাজগঞ্জ-৬ শূন্য আসনে উপনির্বাচন ২ নভেম্বর।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২০টি ইউপি, ১০ পৌরসভা ও সিরাজগঞ্জ ৬ আসনে ইভিএম এ ভোট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]