হেলিকপ্টার করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় ফজলে করিম চৌধুরীকে

Share the post

চট্টগ্রাম প্রতিনিধি : সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে আটক হওয়া রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে হেলিকপ্টারে করে চট্টগ্রামে আনা হয়েছে। পরে র‍্যাব-পুলিশ কড়া পাহারায় তাকে গাড়িতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে ফজলে করিমকে বহনকারী হেলিকপ্টারটি নগরীর দামপাড়া পুলিশ লাইনস মাঠে এসে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (অপরাধ) প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে ফজলে করিমকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা হেলিকপ্টারটি পুলিশ লাইনস মাঠে নামে। এরপর কড়া নিরাপত্তায় পুলিশি পাহারায় তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম বলেন, ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে এবিএম ফজলে করিম চৌধুরীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। বর্তমানে এবিএম ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

জানা গেছে, ফজলে করিম গ্রেফতার হওয়ার পর চট্টগ্রামে হওয়া দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানোর শুনানির জন্য দিন ধার্য ছিল গতকাল বুধবার। কিন্তু নিরাপত্তাজনিত কারণে তাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রামে আনা হয়নি। পরিস্থিতি বুঝে ফজলে করিমকে আদালতে হাজির করা হবে।গত ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আবদুল্লাহপুর এলাকা থেকে রাউজানের সাবেক এমপি ফজলে করিমসহ তিনজনকে আটক করে বিজিবি। আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি।

ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে শিক্ষার্থী হত্যা, ছাত্রদল নেতা নুরুল আলম হত্যাসহ ১০টি মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁর বিরুদ্ধে এসব মামলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]