হেফাজতের মহাসম্মেলন সফল করার লক্ষ্যে  সোনারগাঁয়ে নদভীর পরামর্শ সভা অনুষ্ঠিত 

Share the post
ফাহাদ, সোনারগাঁ প্রতিনিধিঃনারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার  নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন ও সুন্নাহ বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল সহ ৪ দফা দাবীতে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে ৩ মে (শনিবার) সকাল ৯ টায় সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফল করার লক্ষে বাংলাদেশ খেলাফতে মজলিস নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ও হেফাজতে ইসলাম উপজেলা কমিটির আহবায়ক মাওঃ ওবায়দুল কাদের নদভী কাসেমীর  উদ্যোগে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে মাদ্রাসা তুশ শরফ আল ইসলামিয়ার সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, দেশে চলমান সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে গঠিত বিভিন্ন কমিশনের মধ্যে একটি হল নারী বিষয়ক সংস্কার কমিশন। গত  ১৯ এপ্রিল কমিশনটি প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাবিত প্রতিবেদন জমা দেওয়া হয়। সেই প্রতিবেদনে কোরআন ও সুন্নাহ বিরোধী একাধিক সুপারিশ উঠে এসেছে যা দেখে এদেশের ইসলাম প্রিয় তৌহিদী জনতা গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছে। ইতিমধ্যে দেশের শীর্ষ আলেম সমাজ এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে কমিশন সহ তাদের প্রতিবেদন বাতিলের জোর দাবি জানিয়েছেন।  এই সমস্ত স্পষ্ট শরীয়তের সাংঘর্ষিক এবং কুরআন সুন্নাহ পরিপন্থী সংস্কার বাতিলের দাবিতে আগামী ৩ মে  হেফাজতে ইসলামের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে অতিরিক্ত  টাকা আদায় এর  অভিযোগ  

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপ ও অন্যান্য খাতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী। জানা যায়, নব্বইয়ের দশকের গোড়ার দিকে নরসিংদী জেলার বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি মরহুম কাজী ফজলুল হক নারী শিক্ষার উন্নয়ন, স্বল্প খরচে শিক্ষার সুযোগ এবং […]

সোনারগাঁয়ে নারী কেলেঙ্কারিতে ৭ জনের বিরুদ্ধে অভিযোগ, ২ জন পলাতক 

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি নারী ধর্ষণ ও নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। মামলায় একই গ্রামের ৭ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। মামলার বাদী জেসমিন (৪৩), স্বামী শহিদুল্লাহ, সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন দায়েরপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি জানান, দীর্ঘদিন ধরে আসামিদের […]