হাসিনার মৃত্যুদন্ডের রায়ে দুর্গাপুরে মিষ্টি বিতরণ

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:বাংলাদেশে গত বছরের জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদন্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাট্রইব্যুনাল। এ রায়ে উল্লাস করছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীগন।

সোমবার দুপুরে রায়ের খবর পাওয়ার সাথে সাথে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুঁচানের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল নিয়ে এক আনন্দ মিছিল সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে খন্ড খন্ড মিছিল বের করেন নেতাকর্মীরা।

জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইমাম হাসান আবুঁচান বলেন, দীর্ঘ ১৭ বছর খুনি হাসিনা ঘুম, খুন ও নির্যাতন চালিয়েছে। আজকের রায়ে আমরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছি। এই রায়ে একটা বিষয় নিশ্চিত হওয়া গেছে, যে কেউ অন্যায় করুক, তাঁকে শাস্তি পেতেই হবে।

একই সঙ্গে অন্য আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। এ ছাড়া রাজস্বাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। আসামিদের মধ্যে চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন পরে রাষ্ট্রপক্ষের রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন এবং নিজের দায় স্বীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]