হাজারিগঞ্জ ইউ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন কামাল হোসেন ।

Share the post

মোঃ সুমন পাটোয়ারী, চরফ্যাশন উপজেলা প্রতিনিধিঃ দলীয় সূত্রে জানা গেছে, হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে ছয়জন দলীয় ফরম সংগ্রহ করেছেন। চরফ্যাশন ও মনপুরার অভিভাবক যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম.পি মহোদয়ের একান্ত বিশ্বস্ত সৈনিক ও ১০নং হাজারীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সফল সাধারণ সম্পাদক ও সাবেক সফল চেয়ারম্যান জনাব মোঃ কামাল হোসেন মজিব। আজ ০৬ মার্চ শনিবার দুপুর ১২টায় চরফ্যাশন দলীয় কার্যালয়ে ১০নং হাজারীগঞ্জ ইউ.পি. নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামিলীগ এর দলীয় মনোনয়নের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন পত্র জমা দেন। কামাল হোসেন মজিব জানান এই ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে দলীয় মনোনয়ন পাবেন বলে প্রত্যাশী।

গনতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দল থেকে মনোনয়ন প্রত্যাশী । তাই হাজারীগঞ্জ এর সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাই ‌। তবে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন কে পাবেন—এ নিয়ে ভোটার ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে জল্পনা-কল্পনা চলছে। তবে ছয় প্রার্থীই দলীয় মনোনয়ন পাবেন বলে আশাবাদী। হাজারীগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের জনগণ বলেন , হাজারীগঞ্জ ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সফল চেয়ারম্যান কামাল হোসেন মজিবকেই আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হিসেবে আমাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই । আর অন্য অন্য প্রার্থীরাও হাজারীগঞ্জ ইউনিয়নের উন্নয়নের কাজে নিজেকে নিয়োজিত করতে এবং সকলের সেবায় নিয়োজিত রাখতে দলীয় মনোনয়ন প্রত্যাশী । হাজারীগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন ‌।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা এবং ভোলা ৪ আসনের রাজনৈতিক অভিভাবক , রাজনৈতিক নেতা আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি পছন্দ মতো , সৎ ও যোগ্য প্রার্থীর হাতে নৌকা মার্কা তুলে দিবেন । কেন্দ্রীয় আওয়ামীলীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড একক প্রার্থী নির্ধারণ করবে। দু-এক দিনের মধ্যে তা জানা যাবে। এদিকে স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশ ২০ দলীয় জোট (বিএনপি) এর কোনো প্রার্থী থাকছেন না। তাই আসন্ন ১০নং হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত কোনো প্রার্থী থাকছে না । তবে হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার বাংলাদেশ ইসলামী আন্দোলন এর প্রার্থী দেখা যেতে পারে । বাংলাদেশ ইসলামী আন্দোলন থেকে মনোনয়ন প্রত্যাশী তিনজন তারা হলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন হাজারীগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মোঃনাজিম হাওলাদার, মুজাহিদ কমিটির সহ-সভাপতি মোঃ হাজী লোকমান হোসেন, ও মাওলানা মিজানুর রহমান। তিন জনই ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখা প্রতীক প্রত্যাশী ও হাজারীগঞ্জ ইউনিয়ন বাসীর কাছে দোয়া প্রার্থী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]