“হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত”

Share the post
স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি মহোদয়।
সভার শুরুতে অনুষ্ঠিতব্য পুলিশ সপ্তাহ-২০২২ উপলক্ষে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরুপ অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি মহোদয় সহ বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব পলাশ রঞ্জন দে ও হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ, জনাব মোঃ মাসুক আলী আইজিপি ব্যাজ প্রাপ্ত হওয়ায় জেলা পুলিশের পক্ষ হতে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। এ সময় পুলিশ সুপার মহোদয় “পুলিশ সপ্তাহ-২০২২” উপলক্ষে চোরাচালান মালামাল উদ্ধার অভিযান ২০২১ এ হবিগঞ্জ জেলা সাফল্য অর্জন করায় হবিগঞ্জ জেলা পুলিশ এর সকল সদস্যকে ধন্যবাদ জানান।
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং জেলার সকল অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ ও তাদের বিভিন্ন সুবিধা, অসুবিধার কথা শুনেন। সভা শেষে জেলার অফিসার ও ফোর্সদের বিভিন্ন কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে মাননীয় পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন। উক্ত মাসিক কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন জনাব শৈলেন চাকমা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), হবিগঞ্জ , অতিরিক্ত পুলিশ সুপার (সদর), অত্র জেলার সকল সার্কেল অফিসারগণ সহ সকল অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]