হবিগঞ্জে ৩ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু,বিলের পাশে পড়ে ছিল নিথর দেহ

Share the post
স্বপন রবি দাশ,(হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর গ্রামে বিলের পাশে শেফালী বেগম (৩৮) নামে তিন সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুন) সন্ধ্যায় বিলপাড়ে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা গেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহত শেফালী বেগম ওই গ্রামের হেলাল মিয়ার স্ত্রী। তিনি পৈতৃকভাবে কুমিল্লা জেলার বাসিন্দা হলেও বর্তমানে স্বামীর সংসারে নবীগঞ্জে বসবাস করছিলেন। স্বামী হেলাল মিয়া জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করছেন।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার দিকে শেফালী বেগমকে বিলের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া না পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, শেফালী বেগমের মৃত্যু ঘিরে এলাকাজুড়ে নানা আলোচনা-গুঞ্জনের সৃষ্টি হয়েছে। কেউ এটিকে আত্মহত্যা বলে ধারণা করছেন, আবার কেউ বলছেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। রহস্যজনক এই মৃত্যু নিয়ে এলাকায় আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে। পুলিশ বলছে, প্রতিটি দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]