হবিগঞ্জে ২ কোটি ৮৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য ও যানবাহন জব্দ করেছে বিজিবি

Share the post
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শনিবার বিকেলে আকস্মিক কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। দুর্যোগে একজন কৃষক প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অন্তত তিনজন। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, যানবাহন ও গবাদিপশু।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে শুরু হওয়া ঝড় ও বজ্রপাতে উপজেলার চান্দপুর-সতং সড়কে চারটি বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। এতে দক্ষিণ চুনারুঘাটসহ বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। একই সময়ে সাতছড়ি সড়কের চন্ডীছড়া চা বাগান এলাকায় ঝড়ের সময় একটি গাছ উপড়ে পড়ে একটি নোহা মাইক্রোবাসের ওপর। দুর্ঘটনায় চালকসহ তিনজন আহত হন।
এদিকে, বজ্রপাতে উপজেলার মিরাশী ইউনিয়নের রতনপুর গ্রামে কৃষি জমিতে কাজ করার সময় মারা যান মর্তুজ আলী (৩৫)। তিনি ওই গ্রামের বাসিন্দা ইব্রাহিম উল্লার ছেলে। অপরদিকে, গাদিশাইল গ্রামে বজ্রপাতে ফারুক মিয়ার একটি গাভী ও একটি বাছুর মারা যায়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে বজ্রপাতের ঘটনা বৃদ্ধি পাওয়ায় জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম জানান, কৃষকদের সব সময়ই ঝড়-বজ্রপাতের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। তবে হাওরে ধান কাটা শেষ করতে গিয়ে অনেক কৃষক ঝুঁকি নিয়ে মাঠে যান, যার ফলে এই ধরনের দুঃখজনক ঘটনা ঘটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]