আশিকুর রহমান, নরসিংদী :-হবিগঞ্জের পুরাসুন্দা হতে লুন্ঠিত গরু ও ডাকাতি কাজে ব্যবহৃত গাড়ীসহ এক ডাকাতকে আটক করেছে রায়পুরা থানা পুলিশ।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে অতিরিক্ত পুলিশ সুপার মো.কলিমুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
আটকৃত গোলাম মোস্তফা ওরফে মিঠু (৩৫)। সে হবিগঞ্জ জেলার বাসিন্দা। এসময় ৭টি ষাড় গরু ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায় গত ২৬ ডিসেম্বর রাত পৌঁনে ২টার দিকে নরসিংদীর রায়পুরা থানাধীন মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে উপপরিদর্শক জয় কুমার পালের নেতৃত্বে পুলিশের একটি দল মহাসড়কে উপর চেকপোস্ট ডিউটিকালিন সময়ে ঢাকামুখী একটি পিকআপ ভ্যান থামানোর জন্য সিগন্যাল দিন। পুলিশের উপস্থিতি টের পেয়ে গরু বোঝাই পিকআপটি রেখে ড্রাইভার সহ অন্যান্য আসামীরা পালিয়ে গেলে গোলাম মোস্তফা ওরফে মিঠু নামে একজনকে আটক করতে সক্ষম হন পুলিশ।
এবিষয়ে রায়পুরা থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান।
উল্লেখ্য, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন নুরপুর ইউনিয়নের পুরাসুন্দা হতে উক্ত গরু গুলো লুন্ঠন করা হয়।

