চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মনোনয়নপত্র দাখিল।

Share the post
শাহাদাত হোসেন সন্দ্বীপ প্রতিনিধি :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সংগঠনের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আমীর মুহাম্মদ আলাউদ্দীন সিকদার।
তিনি সোমবার  (২৯ ডিসেম্বর ) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দেন। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে মুহাম্মদ আলাউদ্দীন সিকদার চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সততা, ন্যায়বিচার ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে কাজ করতে চান।
এদিকে তার মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, মাঠে তিন প্রার্থী। 

Share the post

Share the postশাহাদাত হোসেন  সন্দ্বীপ  প্রতিনিধি:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী তৎপরতা ক্রমেই বাড়ছে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। এই আসনে এবারে তিনটি ভিন্ন প্রতীক নিয়ে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তফা কামাল পাশা, এমপি। […]

৩৬ দিন ধরে বিচারক শূন্য, কার্যত অচল সন্দ্বীপ আদালত ভোগান্তিতে চার লাখ মানুষ, পাহাড়সম মামলার জট।

Share the post

Share the postশাহাদাত হোসেন সন্দ্বীপ প্রতিনিধি:চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপে টানা ৩৬ দিন ধরে বিচারক না থাকায় আদালতের বিচারিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। গত ৯ ডিসেম্বর ২০২৫ থেকে সন্দ্বীপ উপজেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) পদটি শূন্য থাকায় উপজেলার প্রায় চার লাখ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন। বিচারিক ম্যাজিস্ট্রেট না থাকায় নিয়মিত মামলার হাজিরা, জামিন, […]