স্ক্রিনশট ভাইরাল হওয়া নওগাঁর সেই অধ্যক্ষ হলেন ওএসডি

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ : ছাত্রীকে ওড়না ছাড়া দেখতে চেয়েছেন যোগাযোগ মাধ্যমে স্ক্রিনশট ভাইরাল হওয়া নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দোওয়া হয়েছে।
সম্প্রতি ছাত্রীদের আপত্তিকর মেসেজ পাঠানোসহ কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছিল নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হকের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদের অংশ হিসেবে ছাত্রীদের পাঠানো অধ্যক্ষের সেইসব মেসেজের স্ক্রিনশট কলেজের প্রধান গেটে ঝুলিয়ে দিয়েছিলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
সম্প্রতি ছাত্রীদের আপত্তিকর মেসেজ পাঠানোসহ কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছিল নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হকের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদের অংশ হিসেবে ছাত্রীদের পাঠানো অধ্যক্ষের সেইসব মেসেজের স্ক্রিনশট কলেজের প্রধান গেটে ঝুলিয়ে দিয়েছিলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হককে অধ্যক্ষ পদ থেকে অপসারণ করে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ঢাকা এবং উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ সিরাজগঞ্জে সংযুক্ত করা হয়েছে। এছাড়া আগামী ১৩ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত এবং ১৩ অক্টোবরের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান না করলে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন বলে নির্দেশনা দেওয়া হয়েছে। তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বিসিএস শিক্ষা ক্যাডারের আরো ১৭ জন কর্মকর্তাকে বিভিন্ন কলেজে পদায়ন এবং ওএসডি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]