সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

Share the post
ফাহাদ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে অভিযানে নেমেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমাইয়া ইয়াকুব ।
শনিবার (১ নভেম্বর) থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর ও বাহিরের শৃঙ্খলা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার  কাজ শুরু করেন। স্বাস্থ্য কমপ্লেক্সে  পোকা-মাকড় ও মশা নিধন কার্যক্রমসহ সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান  শুরু করেন।
হাসপাতালের পরিবেশ আরও সুন্দর  পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা সম্পন্ন একটি মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপহারের নিমিত্তে  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমাইয়া ইয়াকুব নিজে উপস্থিত থেকে প্রতিদিন এসব কার্যক্রম তদারকি করছেন।
তিনি বলেন, পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্যের নয়, বরং সুস্থতার প্রথম শর্ত। সীমিত সংখ্যক পরিচ্ছন্নতা কর্মী নিয়ে কাজ করলেও, তাঁর তত্ত্বাবধানে প্রতিদিনই বদলে যাচ্ছে হাসপাতালের চেহারা।
হাসপাতালের প্রবেশ মুখ ও হাসপাতাল চত্বরে নানা আগাছা পরিষ্কার, হাসপাতালের দুর্গন্ধযুক্ত ড্রেন পরিষ্কার, ফুলের বাগান, সামনের সড়ক ও আশপাশের চত্বর পরিষ্কার করে। ময়লা-আবর্জনা পলিথিনে ভরে সেগুলো ডাস্টবিনে ফেলেছে তারা।
উল্লেখযোগ্য, স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের ব্যবহারের ও পানাহারের  ময়লা দুর্গন্ধ  আয়রন যুক্ত পানি পরিষ্কার করে ব্যবহারে যোগ্য করে তোলেন। এতে রোগীদের দীর্ঘদিনের কষ্ট নিরসনের আস্থা শোনা যায়। এছাড়াও তিনি আরো বলেন, আসুন, আমরা সবাই মিলে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও জনগণের সেবায় নিবেদিত হাসপাতাল গড়ে তুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]