সোনারগাঁয়ে ৭৫ ভরি স্বর্ণ ২২ লাখ টাকা ছিনতাই

Share the post
ফাহাদুল ইসলাম , সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামের এক সৌদি প্রবাসী কামরুল ইসলামের  বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে রান্না ঘরের গ্রিল কেটে প্রবেশ করে। এসময় বাড়ির নারী ও শিশুদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৭৫ ভরি স্বর্ণ, নগদ ২২ লাখ টাকা ও আইফোন লুট করে নিয়ে যায়। ঘটনার পর গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ও সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী উম্মেহানী বেগম বাদি হয়ে বিকেলে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।
সৌদি প্রবাসী কামরুল ইসলামের মা রাজিয়া বেগম জানান,  তার ৪ ছেলে সৌদি আরব প্রবাসী। তাদের ৪ স্ত্রী ও ৮শিশু সন্তান নিয়ে তারা বসবাস করেন। তাদের ঘরে কেউ পুরুষ ছিল না। গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ১০-১৫জনের ডাকাত দল তাদের বিল্ডিংয়ের রান্না ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তাদের ঘরের সবাইকে একটি কক্ষে আটক করে। পরে শিশু সন্তারদের গলায় ছুরি ধরে আলমারির চাবি ছিনিয়ে নেয়। পরে একে একে তিনটি কক্ষের আসবাবপত্র তছনছ করে। তাদের কাছ থেকে ৭৫ ভরি স্বর্ণ, একটি আইফোন ও জমি ক্রয়ের রেজিষ্ট্রেশন খরচের নগদ ২২ লাখ টাকা লুট করে নেয়। খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার( খ-অঞ্চল) আসিফ ইমাম ও সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ গ্রহন করা হয়েছে। স্বর্ণ ও নগদ টাকার বিষয়টি গুরুত্ব দিয়ে ডাকাতির বিষয়টি তদন্ত করা হচ্ছে। ডাকাতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]