সোনারগাঁয়ে সরকারি খাল জোরপূর্বক দখলের অভিযোগে আটক ৩

Share the post

ফাহাদুল ইসলাম, সোনারগাঁ : নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে লাঙ্গলবন্দর ব্রিজ সংলগ্ন মিরেরচর এলাকায় সরকারি খাল জোরপূর্বক দখলের অভিযোগে কনকর্ড রিভার ভিউ ফ্যাক্টরি লিমিটেড-এর তিন ব্যাক্তিকে আটক করা হয়েছে।

রবিবার(১লা মার্চ) সকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পেশকার আতাউর রহমান, সনমান্দী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ইসলামসহ সোনারগাঁ থানা পুলিশ সদস্যরা।
সূত্রে জানা যায়, রবিবার লাঙ্গলবন্দর ব্রিজ সংলগ্ন মিরেরচর এলাকায় সরকারি খালটি অবৈধভাবে বালি ফেলে ভরাট করছিলেন কনকর্ড রিভার ভিউ ফ্যাক্টরি লিমিটেড এর লোকজন।
স্থানীয়রা খাল ভরাটের এই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত ও সহকারী কমিশনারকে (ভূমি) তৌফিকুর রহমানকে অবগত করলে ওই দিন সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান সরজমিনে গিয়ে উপস্থিত হন। তিনি খাল ভরাটের দায়ে তিন ব্যক্তিকে আটক করে ৯০ হাজার টাকা জরিমানা করা হয় ও খাল থেকে বালি সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান বলেন, সরকারি খাল ভরাটের অপরাধে তিন জনকে আটক করে ৯০ হাজার টাকা জরিমানা করা হয় ও খাল থেকে বালি সরিয়ে নিতে নিদের্শ দেওয়া হয়েছে। এছাড়াও সবার জানা উচিত, সরকারি খাল ভরাট করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ সরকারি খাল ভরাট ও দখল করলে তার বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]