সোনারগাঁয়ে মিল কারখানায় চাঁদাবাজির গুমর ফাঁস করলেন বিএনপি নেতা আশরাফ

Share the post
ফাহাদুল ইসলাম, সোনারগাঁ  : ১৭ বছরের ঝাজ ১৭ দিনেই তুলে নিয়েছে কেউ কেউ, এক পরিবারের দখলে ৪০ টা শিল্প কারখানা এমনি অভিযোগ আনলেন বিএনপির অন্যতম নেতা আশরাফ প্রধান। তবে কে বা কারা স্পষ্ট করেননি এই বিএনপি নেতা। প্রশ্নের জবাবে তিনি বলেন, এই এলাকার প্রভাবশালী বিএনপির নেতা ও তার সহকারীরা।
বুধবার ৩০ জুলাই সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা নিউটাউনের আশরাফুল ইসলাম আশরাফ প্রধানের অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমনই মন্তব্য করেন তিনি এবং তার বিরুদ্ধে অসত্য সংবাদ পরিবেশনের প্রতিবাদও করেন, সেই সাথে জড়িতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের কোর্টের শরণাপন্ন হওয়ার গুরুত্ব দেন তিনি। গণমাধ্যম কর্মীদের অনুসন্ধানী রিপোর্টের মাধ্যমে চাঁদাবাজদের চিহ্নিত করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে তিনি চ্যালেঞ্জ করে বলেন, কোন ধরনের অপরাধ ও চাঁদাবাজীর সঙ্গে তিনি জড়িত নন। যদি কেউ প্রমান করতে পারে তাহলে যে কোন শাস্তি তিনি মাথা পেতে নিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]