সোনারগাঁয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন জামায়াতের কেন্দ্রীয় নেতা

Share the post
ফাহাদ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও এডুকেশন সোসাইটির কেন্দ্রীয় সেক্রেটারি এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সম্ভাব্য এমপিপ্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।
বুধবার (১১ জুন) সকাল ১০টায় উপজেলার মোগড়াপাড়া জামায়াতের অফিসে এ সংবাদ করেন তিনি।প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, একটি গোষ্ঠি আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে। কলতাপাড়া ফাযিল মাদরাসায় সভাপতি হওয়ার ক্ষেত্রে রাজনৈতিক কোনো প্রভাব নেই। ইসলামি আরবি বিশ^বিদ্যালয় যোগ্য মনে করেছে বিধায় তারা আমাকে সভাপতি করেছে। এতে কারো কোনো হাত নেই।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই মাদরাসাটি অবহেলিত অবস্থায় আছে। পুরো সোনারগাঁয়ে একটিমাত্র ফাযিল মাদরাসা। তারপরও এই প্রতিষ্ঠানটি অবহেলিত অবস্থায় আছে। আমি সভাপতি হওয়ার পর এই মাদরাসাকে আলিমের সেন্টার করেছি। এছাড়া কামিল মান করার জন্য আবেদন করেছি।
জামায়াতের এই নেতা বলেন, এর আগে কিছু টিচার নিয়মিত প্রতিষ্ঠানে আসতো না। এমনকি তারা মনমতো ক্লাস করতো। আমি সভাপতি হওয়ার পর থেকে সব টিচার ১০টা থেকে ৪টা পর্যন্ত থাকার বাধ্য করেছি। ফলে ইবরাহীম স্যার ও একটি কতিপয় গোষ্ঠী আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছে।
ড. ইকবাল আরও বলেন, আইনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে সোমবার মানববন্ধন করেছে। এতে আমার খুব মানহানি হয়েছে। এর ফলে তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো। পরিশেষে তিনি সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষকা এবং এলাকাবাসীর সবার সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী সোনারগাঁ উপজেলা আমির মাওলানা মো. ইসহাক, জামায়াত নেতা মো. রবিউল হোসাইন, জামায়াতের যুব বিভাগের নেতা সোহানুর রহমান সবুজ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]