সোনারগাঁয়ে বৈরি আবহাওয়ার মধ্যে ও চলছে জামায়াতে ইসলামীর গণসংযোগ

Share the post
ফাহাদ, সোনারগাঁ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নারায়ণগঞ্জ ৩ (সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল ডক্টর মো. ইকবাল হোসাইন ভূঁইয়া মেঘনা শিল্পাঞ্চল প্রতাব নগড়, ইসলামপুর, আদর্শগ্রাম, গঙ্গানগর, নিউটাউন বাসস্ট্যান্ড এলাকায় এ বৈরী আবহাওয়ার মধ্যেও জনগণের সাথে সম্পৃক্ততা রক্ষার জন্য অবিরাম গণসংযোগ করে যাচ্ছেন।
এসময় জামায়াতের প্রার্থী ও কর্মীরা জনগণকে পি আর পদ্ধতি ও জুলাই সনদের গুরুত্বসহ জামায়াতের ৫ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরে দাড়িপাল্লার পক্ষে ভোট চান।
তিনি পিরোজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ৫ অক্টোবর রবিবার বিকাল তিনটা থেকে শুরু করে অনেক রাত পর্যন্ত চলে এ গণসংযোগের কাজ।
এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা দক্ষিণ জামায়াতের আমীর মাহবুবুর রহমান, সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ মোল্লা, পিরোজপুর ইউনিয়ন জামায়াতের আমীর নুরুল ইসলাম, সেক্রেটারি শাহআলম ও ৯নং ওয়ার্ডের জামায়ত নেতা আব্দুল বাতেন, আলীআকবর, ওমর ফারুক, ইউসুফ, সফিকুল ইসলাম, নুরুউদ্দিন, আমানউল্লাহ, জয়নাল, বাদল, শরীফ, মনির হোসেন, ইসলাম, শারজাহান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]