কালিয়াকৈরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান, ৪৩.৫ কেজি ইলিশ জব্দ

Share the post
কালিয়াকৈর( গাজীপুর) প্রতিনিধি  : গাজীপুরের কালিয়াকৈরে উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪৩.৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। রোববার  সকালে মৎস্য সুরক্ষা  ও সংরক্ষণ আইন বাস্তবায়নে এ  অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের  নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ।
ইলিশের প্রধান প্রজনন মৌসুম  ৪ অক্টোবর থেকে ২৫ ই অক্টোবর  পর্যন্ত  এই সময় ইলিশ আহরণ, বিক্রয়, মজুদ, বাজারজাতকরণ ও পরিবহন আইনত: দন্ডনীয় অপরাধ। অভিযান পরিচালনাকালীন সময়ে উপজেলার শ্রীফলতলী এলাকার  মৎস্য ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম ছোটনকে  কালিয়াকৈর মৎস্য  আড়ৎদার বহুমুখী সমবায় সমিতি লিঃ  সংলগ্ন ইলিশ  মাছ সংরক্ষণ ঘরে অভিযান চালিয়ে প্রায় ৪৩.৫ কেজি ইলিশ জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদার সার্বিক  তত্ত্বাবধানে  উপস্থিত ছিলেন এফএ  মোসলেহ উদ্দিন  আহমেদ, উপজেলা মৎস্য  অফিস সহায়ক আশানন্দ সহ  কালিয়াকৈর মৎস্য  আড়ৎদার বহুমুখী সমবায় সমিতি লিঃ এর কোষাধ্যক্ষ সোহেল রানা, মাছ ব্যবসায়ী  মোহাম্মদ  আব্দুল, জমির হোসেন, নজরুল ইসলাম, জসিম প্রমুখ। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ জব্দকৃত ইলিশ মাছ  চারটি এতিমখানা ও মাদ্রাসায়   বিতরণ করেন । মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণে এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]