সোনারগাঁয়ে পুষ্টি বিষয়ক অবহিতকরণ সভা

Share the post
ফাহাদুল ইসলাম, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পুষ্টি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সোনারগাঁ উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের কনসালটেন্ট ডাইটেশিয়ান ও পুষ্টিবিদ মাহমুদা নাজনীন।
সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমাইয়া ইয়াকুব,উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ তৌফিকুর রহমান, সহকারী কমিশনার ভূমি (কাঁচপুর অঞ্চল)ফাইরুজ তাসনীম।
এসময় আরো উপস্থিত ছিলেন,ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বি আর বিলকিস স্থানীয় সাংবাদিক, ছাত্র-ছাত্রী ও শিক্ষকগণ।
সভায় পুষ্টি সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরা হয় এবং অপুষ্টি দূরীকরণ ও সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]