সোনারগাঁয়ে জামায়াতের ব্যাপক গণসংযোগ

Share the post

সোনারগাঁ সংবাদদাতা ফাহাদ :বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত “১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল গণসংযোগ পক্ষ” উপলক্ষে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামী সোনারগাঁ থানা দক্ষিণ জামায়াত।

বৃহস্পতিবার ২৪ এপ্রিল বিকেলে শতাধিক নেতা কর্মী সহযোগী ও সমর্থকদের নিয়ে উপজেলার মৃধাকান্দি, চেঙ্গাকান্দি, নাগেরগাঁও, ছয়হিস্যা ও জৈনপুর গ্রামে এই গণসংযোগ করেন।
উক্ত গণসংযোগে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মো. হাফিজুর রহমান, সোনারগাঁ থানা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি মোঃ আসাদুল ইসলাম মোল্লা, পিরোজপুর ইউনিয়ন জামায়াতের আমীর নুরুল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার ওমর ফারুক প্রমুখ।
এ সময় দলীয় পরিচিতি, নারায়ণগঞ্জ-৩, সোনারগাঁ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়ার ছবিসহ প্রার্থী পরিচিতির লিফলেট বিতরন করেন। এছাড়াও অনেকেই জামায়াতের সহযোগী ফরম পুড়ুন করে জামায়াতে ইসলামীর সাথে রাজনীতি করার অঙ্গিকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে অতিরিক্ত  টাকা আদায় এর  অভিযোগ  

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপ ও অন্যান্য খাতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী। জানা যায়, নব্বইয়ের দশকের গোড়ার দিকে নরসিংদী জেলার বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি মরহুম কাজী ফজলুল হক নারী শিক্ষার উন্নয়ন, স্বল্প খরচে শিক্ষার সুযোগ এবং […]

সোনারগাঁয়ে নারী কেলেঙ্কারিতে ৭ জনের বিরুদ্ধে অভিযোগ, ২ জন পলাতক 

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি নারী ধর্ষণ ও নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। মামলায় একই গ্রামের ৭ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। মামলার বাদী জেসমিন (৪৩), স্বামী শহিদুল্লাহ, সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন দায়েরপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি জানান, দীর্ঘদিন ধরে আসামিদের […]