সোনারগাঁয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

Share the post
ফাহাদ,সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মাঝিপাড়া গ্রামে বিএনপির মোগড়াপাড়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আতাউর রহমানের ভাড়া টিয়া আবু ইউসুফ মেহেদী (২৩) নামে এক যুবক ১৮ এপ্রিল (শুক্রবার ) বিকেলে তার ভড়া বাসায় গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা যায়।
এ ব্যাপারে তার বোন বলেন, আজকে সকালে তাকে আমি কাজে মনোযোগ হওয়ার জন্য অনুরোধ করি, তাকে বলি কাজকর্ম না করলে কিভাবে আমাদের সংসার চলবে, মা কিভাবে সংসার চালাবে, তোমার কাজে  মনোযোগ দিতে হবে।  দুপুর আড়াইটার সময় আবু ইউসুফ আমাকে ফোন করে বলে তোমার সাথে আমার আর কোন কথা হবে না। পরবর্তীতে আমি যোগাযোগ করে চেষ্টা করলে তার মোঠোফোন বন্ধ পাই। আমার সন্দেহ হলে আমি তার ভাড়া বাসায় ছুটে এসে দেখি সে আত্মহত্যা করেছে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন এ ব্যাপারে আমাদের কাউকে আপাতত কোন সন্দেহ হচ্ছে না সে ব্যক্তিগত সে কেন  আত্মহত্যা করেছে বলতে পারছি না ।
এ বিষয়ে সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম খাঁন বলেন, ফেনী জেলার দাগং ভুঁইয়া উপজেলার  সোনাগাজী গ্রামের আবুল খায়ের ছেলে মেহেদী আত্মহত্যা করে মৃত্যু বরণ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]