সোনারগাঁয়ের অলিপুরায় অবৈধভাবে মাটি কাটায় গ্রেফতার ১, এক লক্ষ টাকা জরিমানা

Share the post
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়ন ও সনমান্দী ইউনিয়নের মধ্যবর্তী স্থানে অবস্থিত  অলিপুরা ব্রিজের নিচের অংশের জায়গা দখলের অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা  করেন সোনারগাঁ সহকারী কমিশনার ভূমি সার্কেল কাঁচপুর তাহমিনা আক্তার।
বৃহস্পতিবার ১লা জানুয়ারি সকালে  ঘটনাস্থল পরিদর্শন করে  ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত) ২০১১৯ আইনে  ৫০ হাজার ও পরিবেশ সুরক্ষা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন
এ সময় মাটি কাটা অপরাধের সাথে জড়িত থাকায় গিয়াস উদ্দিন এর ছেলে আনিসুর রহমান রবিনকে  হাতকড়া পরানো হয়। পরে ম্যাজিস্ট্রেটের জরিমানা পরিশোধের পর ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়িত না থাকার অঙ্গীকারে ছেড়ে দেওয়া হয়।
জানা যায়,  বিগত সাত দিন যাবত ওলিপুরা ব্রিজের নিচে সরকারি জায়গার মাটি কেটে ইটের ভাটায় ব্যবহার করে জায়গা দখলের পায় তারা চালিয়ে যাচ্ছে।স্থানীয় সাংবাদিকদের পত্র-পত্রিকায় লেখালেখির কারণে প্রশাসনের নজরে আসে, ফলে মাটি কাটা বন্ধের নির্দেশ দেন উপজেলা প্রশাসন।
প্রশাসনকে তোয়াক্কা না করে মাটি কাটায় গ্রামবাসীর  উপস্থিতিতে  ইট ভাটার মালিক গিয়াস উদ্দিনের ছেলে আনিসুর রহমান রবিনকে নগদ এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে সাত বছরের কারাদণ্ড প্রদান করেন  সোনারগাঁ ভ্রাম্যমান আদালত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]