সুবিধা পেতে বিএনপি ভিন্ন প্রতীকে লড়বে: আওয়ামী লীগ

Share the post

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয়ভাবে অংশ না নেয়ার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে দলীয় সংকটে দলীয়ভাবে অংশ না নিলেও ভোটের মাঠে সুবিধা পেতেই দলটির প্রার্থীরা ভিন্ন প্রতীকে নির্বাচনে আসছে বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ফারুক খান বলেন, ধানের শীষ পচে গেছে। জনগণ এখন আর ধানের শীষে ভোট দিতে চাইনা। তাই বিএনপি তাদের দলের নেতা-কর্মীদের বলবে তোমরা নির্বাচন করো তবে অন্য প্রতীকে নিয়ে করো।
তবে, শেষ পর্যন্ত বিএনপি না এলে নির্বাচন অংশগ্রহণমূলক করতে কৌশলগত পরিবর্তন আনার কথাও জানান তিনি।

গত রোববার সংবাদ সম্মেলনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয়ভাবে অংশ না নেয়ার কথা জানান বিএনপি মহাসচিব। এসময় তিনি জানান, বর্তমান নির্বাচন কমিশনের নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেই এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, জনগণ ধানের শীষে ভোট দেয় না বলেই ব্যর্থতা আড়াল করতে এ সিদ্ধান্ত বিএনপির। তবে আমার ধারনা ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাঠ বিএনপি পুরিপুরি ছাড়বে না।

তবে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগের মতোই অংশগ্রহণমূলক দেখতে চায় আওয়ামী লীগ। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য আবদুর রহমান জানান, বিএনপি শেষ পর্যন্ত না এলে, সেক্ষেত্রে দলীয় প্রার্থীদের ব্যাপারে কড়াকড়ি নাও থাকতে পারে। তখন পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেয়া হবে ।

দেশে প্রথম ধাপে ৩৭১ ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হবে ১১ এপ্রিল। এরপর পর্যায়ক্রমে কয়েক ধাপে দেশের প্রায় সাড়ে ৪ হাজার ইউপিতে নির্বাচন হবে দলীয় প্রতীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]