সুগন্ধা নদী ভাঙ্গন অব্যাহত হুমকির মুখে নলছিটি বরিশাল একমাত্র আঞ্চলিক মহাসড়ক

Share the post
এম কে, কামরুল ইসলাম,নলছিটি ঝালকাঠি : ঝালকাঠি নলছিটির সুগন্ধা নদী ভাঙ্গন রোদে নেওয়া হচ্ছে না কোন পদক্ষেপ নলছিটি পৌর শহর রক্ষা বেড়িবাঁধ নির্মাণ না হওয়ায় ১,৪,৫,৭,৮ নং ওয়ার্ডের বাঙ্গন এখনো রোধ হয়নি। এরই মধ্যে হারিয়ে গেছে মল্লিক পুর জামে মসজিদ , মাদ্রাসা ফসলি জমি সহ অনেক ঘরবাড়ি। বিলিনির পথে রয়েছে শত শত ঘর ,মসজিদ ও নলছিটি বরিশাল আঞ্চলিক মহাসড়ক ,অব্যাহত নদী ভাঙ্গনে সড়কের খুব কাছে চলে এসেছে সুগন্ধা নদী। যে কোনো ঘূর্ণিঝড়ে সুগন্ধা নদীতে স্বাভাবিকর জোয়ারের চেয়ে চার -পাচ  ফুট পানি বৃদ্ধি পায়। এতে নলছিটি পৌর শহর সহ উপজেলার বিভিন্ন স্থানে তলিয়ে যায়। জলোচ্ছ্বাসের কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় এখানকার বসবাস কারীরা। স্বাভাবিক জোয়ারের চাইতে একটু পানি বৃদ্ধি পেলেই নলছিটি ফেরিঘাট ,খাসমহল ,লঞ্চঘাট,পুরাতন স্টিমার ঘাট সহ বিভিন্ন স্থানে পানি ঢুকে পরে। এর ফলে শহরের বাসিন্দারা পানি বন্দি হয়ে পরে। সাথে সাথে দেখা দেয় নদী ভাঙ্গন। নলছিটি পৌর এলাকার মল্লিকপুরে নদী ভেঙ্গে নলছিটি বরিশাল সড়কটি প্রায় ১০ ফুট দূরত্বে অবস্থান করছে। পথযাত্রী জাহাঙ্গীর আলম মৃধা বলেন এই সড়কটি সুগন্ধা সুগন্ধ নদীতে যে কোন সময় ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে ,তখন বরিশালের সাথে নলছিটি বাসীর  সড়ক  যোগাযোগ বন্ধ হয়ে যাবে। সড়ক রক্ষায় এলাকাবাসী অনেকবার মানববন্ধন সহ সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করলেও কোন পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]