সীমান্তে গরু ব্যবসায়ীকে হাত পা বেঁধে পুড়িয়ে হত্যা

Share the post
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকার মজিবুর রহমান (৫০) নামে এক গরু ব্যবসায়ীকে হাত পা বেঁধে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে।মঙ্গলবার রাতে উপজেলার পাঁচগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মজিবুর রহমান ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও বাজারের ব্যবসায়ী মজিবুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেননি। বাড়ির লোকজন সকালে উঠে তাকে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে বাড়ির পাশেই (একশো গজের মধ্যে) একটি ধানক্ষেতে তার হাত পা বাঁধা আগুনে পোড়ানো লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।নিহত মজিবুর রহমান বড় ভাই আতাউর রহমান বলেন, আমার ভাই গরু ব্যবসায়ী ছিলেন। তাকে কে বা কারা বাড়ির পশ্চিম পাশে একটি পুকুরে পাশে পুড়িয়ে হত্যা করেছে। তার হাত-পা জিআই তার দিয়ে বাঁধা অবস্থায় আছে।
কলমাকান্দা থানার ওসি আব্দুল আহাদ বলেন, মজিবুর রহমানকে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা খড় দিয়ে আগুন লাগিয়ে দেয়। তিনি গরু ব্যবসায়ী ছিলেন। ঘটনার তদন্ত করা হচ্ছে। দায়ীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]