সিরাজগঞ্জে ট্রাফিক পুলিশের অভিযানে তিন মাসে প্রায় কোটি টাকা জরিমানা আদায়

Share the post
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি: ট্রাফিক আইন অমান্য, বৈধ কাগজপত্র ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহন চলাচলের বিরুদ্ধে অভিযান জোরদার করে গত তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ। সংশ্লিষ্ট সূত্র বলছে, জেলার ট্রাফিক বিভাগের ইতিহাসে এটিই সর্বোচ্চ জরিমানা আদায়ের রেকর্ড।
ট্রাফিক অফিস সূত্রে জানা যায়, ২০২৫ সালের ডিসেম্বর মাসে ৫৭৫টি মামলার বিপরীতে জরিমানা আদায় করা হয় ৩০ লাখ ২ হাজার ৫০০ টাকা। চলতি বছরের জানুয়ারি মাসে ৭৬২টি মামলায় আদায় করা হয় ৪১ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা এবং ফেব্রুয়ারি মাসে ৪৩৯টি মামলায় আদায় করা হয় ২৭ লাখ ৪৮ হাজার ৭২৫ টাকা। সব মিলিয়ে তিন মাসে মোট প্রায় এক কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।
তথ্য অনুযায়ী, ট্রাফিক আইন লঙ্ঘন, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির বৈধ কাগজপত্র না থাকা, রেজিস্ট্রেশনবিহীন যানবাহন চালানো এবং অতিরিক্ত যাত্রী বহনের মতো বিভিন্ন অপরাধে এসব মামলা করা হয়েছে। বাস, ট্রাক, মোটরসাইকেল ও সিএনজি চালকদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।
সিরাজগঞ্জ ট্রাফিক অফিসের পরিদর্শক মোফাকখারুল ইসলাম বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। রেজিস্ট্রেশন ও বৈধ কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কারণেই গত তিন মাসে রেকর্ড পরিমাণ জরিমানা আদায় সম্ভব হয়েছে। ইউক্যাশের মাধ্যমে এই জরিমানার টাকা আদায় করা হয়।
তিনি আরও দাবি করেন, সিরাজগঞ্জের সড়ক ও মহাসড়কে ট্রাফিক পুলিশের কঠোর অবস্থানের কারণে বাস-ট্রাক মালিক ও শ্রমিকদের কোথাও চাঁদা দিতে হয় না। চাঁদাবাজিমুক্ত মহাসড়ক নিশ্চিত করতেই কাজ করছে ট্রাফিক পুলিশ।
তবে সচেতন মহলের প্রশ্ন, জরিমানা আদায়ের পাশাপাশি সড়কে দুর্ঘটনা কমাতে কতটা কার্যকর হয়েছে এই অভিযান—সেটিও নিয়মিতভাবে মূল্যায়ন করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]