নাটোরের লালপুরে চুরি হওয়া নবজাতক ১২ ঘণ্টা পর উদ্ধার

Share the post
আরিফুল ইসলাম,নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলায় চুরি হওয়া নিঝুম নামে এক মাস বয়সী কন্যা শিশুকে প্রায় ১২ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ মার্চ) সকালে উপজেলার লক্ষণবাড়ি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার নবীনগর গ্রামের জালাল উদ্দিনের বাড়ি থেকে শিশুটিকে চুরি করা হয়।উদ্ধার হওয়া শিশুটি নবীনগর গ্রামের ভ্যানচালক লালু সরদার ও মোছা. বিজলী বেগম দম্পতির কন্যা।পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রায় ১৫ বছর বয়সী এক অজ্ঞাত কিশোরী জালাল উদ্দিনের বাড়িতে এসে আশ্রয় চায়। মানবিক কারণে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে থাকতে দেন। সন্ধ্যার আগে সবার অগোচরে ওই কিশোরী ঘরে থাকা এক মাস বয়সী নবজাতক কন্যা শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।
পরে শিশুটির পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে লালপুর থানায় বিষয়টি জানান। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করে এবং আশপাশের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে
রোববার সকালে উপজেলার লক্ষণবাড়ি এলাকায় শিশুটিকে ফেলে রেখে চোরচক্রটি পালিয়ে যায়। পরে শিশুটির কান্নার শব্দ শুনে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, শিশুটি চুরি হওয়ার পরই থানায় মামলা দায়ের করা হয় এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করা হয়। রাতভর পুলিশ উদ্ধার অভিযানে কাজ করে। সকালে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হলেও অভিযুক্তরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]