সাম্যের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে- ইবি ছাত্র আন্দোলন

Share the post
ইবি প্রতিনিধি: গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী স্যার এ এফ রহমান হলের ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য সন্ত্রাসীদের হামলায় নিহত হয়। আর এই হত্যা কাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণের দাবি জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।
বুধবার (১৪ মে) রাত ১০ টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাত ও সাধারণ সম্পাদক সাজ্জাদ সাব্বির এক যৌথ বিবৃতিতে এসব উল্লেখ করেন। একই সাথে এই মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ, শোক প্রকাশ এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে আরো বলা হয়, তথ্যসূত্রে জানা যায় সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে বাইক চালিয়ে আসার সময় আরেকটি বাইকের সাথে সংঘর্ষ হয়। এ সময় কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে তিনি আহত হন। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নেতৃবৃন্দ বলেন, আমরা জানতে পেরেছি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে। তবে, আমাদের দাবি এই হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত পূর্বক বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে!
নেতৃবৃন্দ আরো বলেন, নতুন বাংলাদেশে শিক্ষার্থীদের নিরাপত্তা ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে হবে এবং সকল ক্যাম্পাসকে বহিরাগতমুক্ত করতে হবে।পরিশেষে, মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]