সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে আওয়ামী লীগের শোভাযাত্রা

Share the post

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজধানীতে সম্প্রীতি সমাবেশ ও শান্তি মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দলটির বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল শুরু হয়।সম্প্রীতি সমাবেশ ও শান্তি মিছিল কর্মসূচিতে অংশ নিতে মঙ্গলবার সকাল থেকে আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জড়ো হন। বৃষ্টি উপেক্ষা করে তাঁরা সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে এতে যোগ দেন।

বেলা ১১টার পরে সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। এর আগেই সমাবেশের পরিধি কার্যালয়ের সামনে থেকে আশপাশের সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ে। জনসমাগমের কারণে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আশপাশের সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।সাড়ে ১১টার আগে মিছিল শুরু হয়, যা শেষ হওয়ার কথা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে। দুপুর ১২টা ১০ মিনিটে মিছিলের সামনের অংশ শহীদ মিনারে কাছাকাছি পৌঁছালেও পেছনের অংশ তখনো সচিবালয়ের সামনেই ছিল।

মিছিলে কথা হয় ঢাকা মহানগর উত্তর যুবলীগের কর্মী সাগরের সঙ্গে। শারীরিক প্রতিবন্ধী হলেও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আহ্বানে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি মিছিলে যোগ দিয়েছেন তিনি।

সাগর বলেন, `সারা দেশে সাম্প্রদায়িক অপশক্তি ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা করছে। তাই সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শান্তির মিছিলে আমি এসেছি। আমার মতো আরও অনেক প্রতিবন্ধী এখানে যোগ দিয়েছেন।’

সম্প্রীতি সমাবেশ ও শান্তি মিছিলে আওয়ামী লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]