সাভারে মাথায় গুলি করে রং মিস্ত্রিকে হত্যা।

Share the post

মাহমুদুল ইসলাম সাগর জেলা প্রতিনিধি:সাভারের ব্যাংক কলোনী এলাকায় শাহীন (২৬) নামের এক পরিবহন রং মিস্ত্রীকে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (২৯ মে) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেন সংলগ্ন ব্যাংক কলোনি এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়।নিহত শাহীন সাভারের বলিয়ারপুর এলাকার কবির হোসেনের ছেলে। তিনি রেডিওকলোনী এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় বরুনের গাড়ির গ্যারেজে রং মিস্ত্রী হিসাবে কাজ করতেন। শাহিনকে হত্যার খবর শুনে স্ট্রোক করে হাসপাতালে গ্যারেজ মালিক বরুন।প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে শাহীন ও সাদা শার্ট পরিহিত এক ব্যক্তি এ সাথে ব্যাংক কলোনির শাখা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কিছুদুর গেলেই সাদা শার্ট পরিহিত ওই ব্যক্তি শাহীনের মাথায় গুলি করে পালিয়ে যান। ততক্ষণে শাহীন মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ হারান।এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া  বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছেন। নিহতের মরদেহ প্রাথমিক সুরতহাল শেষে বিস্তারিত বলা যাবে। হত্যাকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ। দ্রুত হত্যাকাীদের আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

আশুলিয়ায় বাস–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, চালক পলাতক।

Share the post

Share the postশামীম বেপারী সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। সরে জমিনে গিয়ে দেখা যায় , রাজধানী […]

সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Share the post

Share the post‎ মাহমুদুল ইসলাম সাগর‎ সাভার উপজেলা প্রতিনিধি:ঢাকার সাভারের জোড়পুল এলাকায় একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সন্দেহজনক এক কার্যক্রম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মারুফ হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। তবে প্রশ্ন উঠেছে—তিনি কি একাই, নাকি এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র? ‎ ‎পুলিশ […]