সাতক্ষীরা সীমান্তে ফেনসিডিল ও ভারতীয় মালসহ আটক -১

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক আসামিসহ ভারতীয় দুই বোতল ফেনসিডিল এবং প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৭ জুলাই) জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালায় সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) বিভিন্ন বিওপি।
সাতক্ষীরা ব্যাটালিয়নের পরিচালক মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাদরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন ফুলতলা বাজার এলাকা থেকে এক ব্যক্তিসহ দুই বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে।
এছাড়া চান্দুরিয়া, কাকডাঙ্গা, ভোমরা, ঝাউডাঙ্গা, মাদরা ও বৈকারী বিওপির পৃথক অভিযানে কলারোয়ার গোয়ালপাড়া, ভাদিয়ালী, ঘোষপাড়া, হাওয়ালখালী, চান্দুরিয়া ও কাপালীপাড়া এলাকা থেকে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও শাড়ি জব্দ করা হয়।
সর্বমোট ৪ লাখ ৭৩ হাজার ৮০০ টাকার পণ্য জব্দ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, এসব পণ্য চোরাচালানকারীরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। এ ধরনের চোরাচালান দেশের শিল্প ও রাজস্ব খাতের জন্য মারাত্মক হুমকি।
জব্দকৃত পণ্য সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে এবং ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তালায় ইজিবাইক উল্টে চালকসহ ৫ বৃত্তি পরিক্ষার্থী আহত

Share the post

Share the postসাঈদ সম্রাট সাতক্ষীরা তালা প্রতিনিধি:তালা উপজেলার খেশরা ইউনিয়নে  ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ৫ জন প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী আহত হয়েছে। এসময় আহত হয়েছে ইজিবাইক চালক। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার তালা-হরিহর সড়কের শালিখা কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলার মুড়াগাছা গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে গেলে দেখা যায় যে, মুড়াগাছা ৫২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের […]

সাতক্ষীরার তালায় শিশুদের হাম -রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬  উপলক্ষে মত বিনিময়ে 

Share the post

Share the postসাঈদ সম্রাট (সাতক্ষীরা তালা প্রতিনিধি):সাতক্ষীরা তালায় ইপিআই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, WHO শিশুদের হাম রুবেলা প্রতিরোধে আসন্ন “হাম- রুবেলা” টিকা দান ক্যাম্পেইন ২০২৬ কার্যক্রম সাফল্যমন্ডিত করতে উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন পূর্বে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৬ এপ্রিল ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা […]