“সফলতা আসবেই, শুধু চেষ্টা করো”— ফরহাদ হোসেন

Share the post

মো. নাজমুল হাসান ভূঁইয়া, মাভাবিপ্রবি প্রতিনিধি:মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের টেক্সটাইল ক্লাবের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার কক্ষে এ সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ। সভাপতিত্ব করেন ক্লাবের উপদেষ্টা ও বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষার্থীকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী এবং ৪৪তম বিসিএস প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অধিকারী ফরহাদ হোসেন। স্বাগত বক্তব্য দেন বিভাগের শিক্ষার্থী ও টেক্সটাইল ক্লাবের সভাপতি সাকিব হোসেন খান।

প্রধান অতিথি অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ বলেন, “শিক্ষাজীবন শেষে যারা দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যোগ দেবেন, তাদের মধ্যে সর্বাগ্রে দেশপ্রেম থাকতে হবে। পাশাপাশি দায়িত্ব পালনে ধৈর্য, সততা, নিষ্ঠা ও বিচক্ষণতা অপরিহার্য।”

মূল আলোচক ফরহাদ হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন কেবল ডিগ্রি অর্জনের জন্য নয়; এটি ভবিষ্যৎ জীবনের ভিত গড়ে তোলার গুরুত্বপূর্ণ সময়। একাডেমিক পড়াশোনাকে গুরুত্ব দিতে হবে। যে বিভাগে পড়ছো, তাকে ভালোবাসো এবং আন্তরিকতার সঙ্গে জ্ঞান অর্জন করো। কারণ একাডেমিক জ্ঞান জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগে।”

তিনি আরও বলেন, “মাভাবিপ্রবির শিক্ষার্থীরা আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় কর্মরত। এটি প্রমাণ করে, আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থান কতটা শক্ত। তাই বিসিএসসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরিতে চেষ্টা করা উচিত। চেষ্টা করলে সফলতা আসবেই।

ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন খুব জরুরি। ইংরেজি পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে ভয় কেটে যাবে এবং চাকরির প্রস্তুতিতেও সুবিধা হবে। পাশাপাশি টিউশনি করানো যেমন আর্থিকভাবে সাহায্য করে, তেমনি পড়াশোনার দক্ষতা বাড়ায়। আমার ক্ষেত্রেও টিউশনের অভিজ্ঞতা বিসিএসের গণিত অংশে আলাদাভাবে পড়ার প্রয়োজনীয়তা কমিয়ে দিয়েছিল।”

তিনি বলেন, “জীবনে ব্যর্থতা আসতে পারে, কিন্তু তা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। সুখের নির্দিষ্ট সংজ্ঞা নেই; তুমি যদি নিজের অবস্থায় সন্তুষ্ট থাকো, সেটাই আসল সুখ। সম্পর্ক রক্ষা করে এবং সামাজিক দক্ষতা বজায় রেখেও সফল হওয়া সম্ভব। চাকরির প্রস্তুতি নিয়ে বন্ধুত্ব বা সম্পর্ক নষ্ট করা উচিত নয়।”

অনুষ্ঠানের শেষে ফরহাদ হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে টেক্সটাইল বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাভাবিপ্রবিতে ‘মার্চ ফর মাকসু’ কর্মসূচি পালন

Share the post

Share the post মো. নাজমুল হাসান ভূঁইয়া, মাভাবিপ্রবি প্রতিনিধি:মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (২১ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। […]

মাভাবিপ্রবি সিআরসি’র নেতৃত্বে দ্বীন ইসলাম ও জোসেফ

Share the post

Share the postমো. নাজমুল হাসান ভূঁইয়া, মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখার স্বেচ্ছাসেবী সংগঠন “কাম ফর রোড চাইল্ড (সিআরসি)”–এর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. দ্বীন ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আসাদুজ্জামান জোসেফ। […]