মানবাধিকার রক্ষায় আমরা সচেতন:ফরিদা মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

Share the post
মো: শাকিল শেখ,সাভার (ঢাকা):মানবাধিকার কমিশন অনেকগুলো প্রতিবেদন করায় ফ্যাসিস্ট সরকারের কাজগুলো আন্তর্জাতিকভাবে ডকুমেন্টারি হয়ে আছে বলে জানিয়েছেন,মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
 আজ রোববার সকালে সাভারে গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের পিএইচএ ভবনে জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জাতিসংঘ যখন অফিস করতে চাচ্ছে তার মানে এই না যে এখন আমাদের মানবাধিকারের অবস্থা খারাপ বলে তারা আসতে চাচ্ছে। এটা হলো এরকম একটা অফিস থাকলে যেই আসুক ক্ষমতায় আমাদের মানবাধিকার রক্ষার বিষয়ে আমরা খুবই সচেতন, যে আমরা সেটা রক্ষা করতে চাই।
যেহেতু জাতিসংঘ এ ব্যাপারে সক্রিয়, তারা তাদের অফিস রেখে তারা এটা করতে চাচ্ছেন আমরা সেটাতে সম্মতি জানিয়েছি। মানবাধিকার পরিস্থিতি বিগত সময়গুলোতে যেভাবে দেখেছি যে, সরকারের পৃষ্ঠপোষকতায় এবং যারা ক্ষমতাসীন তাদের পৃষ্ঠপোষকতায় যেভাবে মানবাধিকার লঙ্ঘন হয় এবং মানবাধিকারের অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো কাঠামোগত।
মব সৃষ্টির বিষয়ে তিনি আরও বলেন, আমরা প্রত্যেক সময় চাই শান্তিপূর্ণভাবে সব কিছু হ্যান্ডেল করতে। আমাদের সরকারের একটা যে আচরণ, সেটা হলো যে আমরা কাউকে অহেতুক ল্যাথাল ওয়েপন ইউজ করা, বা কঠিনভাবে দমন করতে চাই না। সেটা করতে গিয়ে অনেক বেশি হয়ে যায় সেটাতে আমরা অনেক সহ্যের পরিচয় দেই, সহ্য করি।
ফরিদা আখতার বলেন, আমরা মনে করি যে এটা সামাজিক ব্যাপার। মব সৃষ্টির ব্যাপারটাকে সামাজিকভাবেই মিডিয়া অনেক ভালো ভূমিকা রাখতে পারে। মব সৃষ্টি যে সব কারণে হয় সে কারণগুলো আমাদের শনাক্ত করতে হবে। আমি মনে করি যে সেটাই ভালো। সরকার কোন ধরনের বাড়তি দমনমূলক ব্যবস্থা নেওয়ার পক্ষপাতি না।
এ সময় গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবুল হোসাইনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]