সাতক্ষীরা সরকারি কলেজে সর্বাত্মক কর্মবিরতি

Share the post
আবু জাফর .সাতক্ষীরা প্রতিনিধি: ঢাকা কলেজে শিক্ষক লাঞ্ছনার ঘটনাকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন সাতক্ষীরা সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে সর্বাত্মক কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণপূর্বক অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
১৪ অক্টোবর মঙ্গলবার বেলা ১২টায় কলেজ ক্যাম্পাসে একর্মসূচি পালিত হয়। এ সময় বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা  ইউনিটের সভাপতি সাতক্ষীরা সরকারি কলেজের  অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম, সাতক্ষীরা জেলা ইউনিটের সেক্রেটারী,ইসলাম শিক্ষা বিভাগীয় প্রধান মোঃ মিয়ারাজ হোসাইন, একই কলেজের উপাধ্যক প্রফেসর মোহাঃ আল মুন্তানছির বিল্যাহ, ইংরেজি বিভাগী প্রধান ড.মোঃ শাহিনুর রহমান, ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ছানোয়ার হোসেন, অর্থনীতি বিভাগীয় প্রধান, মোঃ মাহমুদুল হোসেনসহ শিক্ষকৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় শিক্ষকরা, ঐতিহ্যবাহী ঢাকা কলেজে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের ওপর দুষ্কৃতকারীদের হামলা এবং টিচার্স লাউঞ্জে ভাঙচুরের ঘটনায় সংগঠনটি তীব্র নিন্দা জানানন। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]