সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ আফরোজা আখতারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) দায়িত্ব গ্রহণের পর জেলা প্রশাসকের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
নবাগত জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে গিয়ে পুলিশ সুপার আশা প্রকাশ করেন যে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে প্রশাসন ও পুলিশের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার সাতক্ষীরার সার্বিক উন্নয়ন, জনসেবা ও আইনশৃঙ্খলা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয়ের কথা ব্যক্ত করেন।নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানোর এই আনুষ্ঠানিকতা জেলা প্রশাসন ও জেলা পুলিশের মধ্যকার সহযোগিতার সুন্দর ধারার প্রতিফলন বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।

