সৈয়দ আব্দুস সালাম পান্না,সাতক্ষীরা : সাতক্ষীরা জেলায় সড়ক দূর্ঘটনায় নিহত পাঁচ পরিবার ও এক আহতকে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের হলরুমে এ চেক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খানসহ বিআরটিএর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ আরও অনেকে।
সভায় বক্তারা বলেন, আমরা সড়কে দূর্ঘটনা দেখতে চাই না। সড়কে শৃঙ্খলা ফেরাতে চাই। সেজন্য কাজ করছে বিআরটিএ। তার জন্য সবার সহযোগিতা দরকার।
এ সময় নিহত পাঁচ পরিবারকে পাঁচ লাখ টাকা করে ও আহত এক পরিবারকে এক লাখ টাকার চেক বিতরণ করেন বিআরটিএ চেয়ারম্যান।

