সাতক্ষীরায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প উদ্বোধন

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দুই দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীনের উদ্যোগে এ চিকিৎসা ক্যাম্পটি মালঞ্চ টেকনিক্যাল কলেজ, শ্রীফলকাটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে।
১৯ ও ২০ সেপ্টেম্বর আয়োজিত এই ক্যাম্প আশপাশের গ্রামগুলোতে যেন এক উৎসবের আমেজ ছড়িয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারী-পুরুষ, বৃদ্ধ-বৃদ্ধা থেকে শুরু করে শিশুদের পদচারণায় প্রাঙ্গণ মুখরিত।
বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে ক্যাম্পে সেবা দিচ্ছেন ডা. সাকির হোসেন স্বাদ, ডা. ইসরার আহমেদ, সার্জন ডা. রিফাত জাহান, ডা. মশিউর রহমানসহ আরও ১৩ জন চিকিৎসক। তাঁরা রোগীদের সমস্যা মনোযোগ দিয়ে শুনছেন, প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন এবং প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন।
চিকিৎসা নিতে আসা অনেকেই বলছেন, ঢাকায় গিয়ে ডাক্তার দেখানো আমাদের পক্ষে সম্ভব হয় না। এখানে বিনামূল্যে ডাক্তার দেখানো ও ওষুধ পাওয়া আমাদের জন্য অনেক বড় সহায়তা।এবং
এত মানুষের ভিড়েও ডাক্তাররা ধৈর্য ধরে সেবা দিচ্ছেন, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া।
বিএনপির সাবেক এমপি কাজী আলাউদ্দীন বলেন, গ্রামীণ জনপদের অসহায় মানুষের জন্য স্বাস্থ্যসেবা অত্যন্ত জরুরি। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা মানুষের পাশে থাকার অঙ্গীকার করছি।
তিনি আরো বলেন চিকিৎসা ক্যাম্পে ফ্রি রক্ত পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা এবং প্রয়োজনীয় ঔষধ দেয়া হয়েছে।গ্রামীণ এলাকার সাধারণ মানুষের জন্য এ উদ্যোগ অত্যন্ত সহায়ক হবে।
উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীরা এ ধরণের মানবিক কার্যক্রমকে জনগণের সেবায় অঙ্গীকার হিসেবে দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]